বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবিসাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বিজ্ঞাপন

এবার মণিপুরে মহাসমাবেশের ডাক আন্দোলনকারীদের

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
এবার মণিপুরে মহাসমাবেশের ডাক আন্দোলনকারীদের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মণিপুরে কুকিদের সঙ্গে হওয়া সংঘর্ষবিরতি চুক্তি বাতিল, সংঘাতের অবসান ও বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের দাবিতে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে। এসব দাবি আদায়ের লক্ষ্যে মহাসমাবেশের ডাক দিয়েছে কয়েকটি মণিপুরি ও নাগা সংগঠন। আগামী ৩১ অক্টোবর মণিপুরের রাজধানী ইম্ফলে অনুষ্ঠিত হবে এই মহাসমাবেশ।

কো-অর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টেগ্রিটি (কোকোমি), জয়েন্ট ট্রাইব কাউন্সিল, নাগা হিউম্যানিটারিয়ান এইড কমিটি, ফুটহিলস নাগা কোঅর্ডিনেশন কমিটি এবং নাগা পিপলস ইউনিয়ন এ কর্মসূচির ডাক দিয়েছে। ইউনাইটেড নাগা কাউন্সিলও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে তারা আসাম রাইফেলসের পরিবর্তে অন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে।

অন্যদিকে, কাংপোকপির সিংদাই এলাকার শতাধিক বাস্তুচ্যুত ব্যক্তি ও কুকি-জো নারীরা গ্রেপ্তার হওয়া তিন কুকির নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। খোংবাল এলাকায় তিন মেইতেই কাঠুরিয়ার মৃত্যুর ঘটনায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে কুকি-জো কাউন্সিল পৃথক প্রশাসনের দাবি আরও জোরালো করেছে। সংগঠনটির দাবি, ২০২৩ সালের মে মাস থেকে এ পর্যন্ত আড়াই শতাধিক কুকি-জো নিহত হয়েছেন ও ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রাজ্য সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সংগঠনটি বলেছে, কুকিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক সংলাপে অগ্রগতি না হলে কুকি-জো বিধায়কদের সরকার থেকে সরে আসতে বলা হতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...