বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

পাকিস্তানে ১৮ মাসে ৪ হাজার শিশুর এইডস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম
পাকিস্তানে ১৮ মাসে ৪ হাজার শিশুর এইডস শনাক্ত

দেশটিতে এইচআইভি চিকিৎসার জন্য জাতীয় পর্যায়ে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) কেন্দ্রের সংখ্যা বেড়ে ১১৩ হয়েছে। চলতি বছর শুধু সিন্ধু প্রদেশেই নতুন করে ১৫টি কেন্দ্র চালু করা হয়েছে। এ ছাড়া এইচআইভি পরীক্ষা করানোর হারও বেড়েছে। ২০২০ সালে ৩৭ হাজার ৯৪৪ জনের পরীক্ষা করা হয়েছিল। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৭৪ হাজার ১২৬ জনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউএনএইডসের তথ্য উদ্ধৃত করে মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বছরে নতুন এইচআইভি সংক্রমণের আনুমানিক সংখ্যা ২০১০ সালের ১৬ হাজার থেকে বেড়ে ২০২৪ সালে ৪৮ হাজারে পৌঁছেছে। অর্থাৎ এই সময়ে নতুন সংক্রমণ বেড়েছে প্রায় ২০০ শতাংশ।

ডব্লিউএইচও’র হিসাব অনুযায়ী, পাকিস্তানে বর্তমানে আনুমানিক ৪ লাখ ১৭ হাজারের বেশি মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছেন। তাদের একটি বড় অংশই শিশু। তারা সাধারণ চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে এই রোগের আক্রান্ত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান সরকার প্রচলিত সিরিঞ্জ ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপসহ পুনঃব্যবহার-অযোগ্য সিরিঞ্জ চালুর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ১০ সিসি পর্যন্ত প্রচলিত সিরিঞ্জের ব্যবহার নিষিদ্ধ করার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...