বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর পুরান ঢাকার লালবাগের শহীদনগর এলাকায় বিপ্লব ওরফে ফর্মা বিপ্লব (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ নভেম্বর) দুপুরের দিকে শহীদনগর ৪ নম্বর গলি, বায়তুল ফালা জামে মসজিদ রোডসংলগ্ন কর্নেল মাহাবুব সোহেলের নির্মাণাধীন বাড়ির সামনের সরু গলিতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে যায় লালবাগ থানা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় বিপ্লবের মরদেহ পড়ে ছিল। তার বুকের বাম পাশে, বাম পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুপুরের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...