বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীনচাঁদপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ, বিস্ফোরণে আগুনকর্মী নেবে কমিউনিটি ব্যাংক, আবেদন অনলাইনেশেয়ারবাজারে আসছে অ্যানথ্রপিক, মূল্য হতে পারে ১ লাখ ৫০ হাজার কোটি ডলারভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুনগাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামালরোহিঙ্গা গণহত্যা বন্ধে কতটা কার্যকর হবে আইসিজের রায়, কোন কোন বিষয় বিবেচনায়‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরাবনলতা আর রানী ভবানীর নাটোরে এক দিন
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার ঐতিহাসিক যত প্রথম

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এবার ঐতিহাসিক যত প্রথম

আরেকটি ইতিহাস গড়েছেন মিনেসোটার লেফটেন্যান্ট গভর্নর পেগি ফ্লানাগান। রিপাবলিকান প্রার্থী ও সাবেক এনএফএল সাইডলাইন প্রতিবেদক মিশেল টাফয়াকে হারিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী সিনেটর নির্বাচিত হয়েছেন। হোয়াইট আর্থ ব্যান্ড অব ওজিবওয়ে জনগোষ্ঠীর সদস্য ফ্লানাগান।

জর্জিয়ার গভর্নর নির্বাচনেও ঘটেছে ঐতিহাসিক পরিবর্তন। ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বটমস বিজয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের গভর্নর হিসেবে প্রথম কৃষ্ণাঙ্গ নারী নির্বাচিত হওয়ার ইতিহাস গড়েছেন তিনি।

এদিকে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছেন আবদুল এল-সায়েদ। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...