মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনের ৩ পদের ফল প্রকাশ

প্রকাশিত ফল অনুযায়ী, মৎস্য অধিদপ্তরের ‘সহকারী মৎস্য কর্মকর্তা’ (১০ম গ্রেড) পদে সর্বোচ্চ ১৩৩ জন, ‘সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক’ (১০ম গ্রেড) পদে ১২ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ‘জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)’ (৯ম গ্রেড) পদে ১ প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের দেওয়া তথ্য ও সনদের ভিত্তিতে এই মনোনয়ন সম্পূর্ণ সাময়িক। চূড়ান্ত নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীর সব কাগজপত্রের সত্যতা যাচাই, স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করবে।
চাকরি থেকে আরও পড়ুন

