বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের বাসিন্দা হাজী রুস্তম আলীর ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার সংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনা ঘটে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেফতার করেছে পুলিশ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...