কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘ইনস্ট্রাক্টর’ পদের লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বর

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদের লিখিত পরীক্ষায় মোট ২৬৩ জন প্রার্থী অংশ নেবেন। পরীক্ষার্থীদের বাংলায় ৪০, ইংরেজিতে ৪০, সাধারণ জ্ঞানে ৪০, প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়ে ৮০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্রসহ পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে বই, হাতঘড়ি, স্মার্টঘড়ি, অলংকার, ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ফোন ও যেকোনো ইলেকট্রনিক যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ, তবে সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
এ ছাড়া প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাঁদের শ্রুতিলেখক প্রয়োজন, তাঁদের ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ কমিশনের প্রধান কার্যালয়ে আবেদন করতে হবে।
চাকরি থেকে আরও পড়ুন

