বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুন
বিজ্ঞাপন

ক্লান্তি ও মন খারাপ দূর করতে জীবনসঙ্গীকে নিয়ে যত ধরনের ডেটে যেতে পারেন

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০১:১২ পিএম
ক্লান্তি ও মন খারাপ দূর করতে জীবনসঙ্গীকে নিয়ে যত ধরনের ডেটে যেতে পারেন

রাতের ক্যান্ডেল লাইট ডিনার ডেট

বিবাহবার্ষিকী, জন্মদিন বা যেকোনো বিশেষ অর্জনের রাতে ঘটা করে ডেট করুন। আলমারি থেকে সুন্দর পোশাকটি বের করুন। দুজনেই একদম পরিপাটি হয়ে কোনো চমৎকার রেস্তোরাঁয় যান, যেখানে হালকা মিউজিক আর মোমবাতির আলো থাকবে। রেস্তোরাঁয় গিয়ে একে অপরের জন্য মেনু কার্ড দেখে খাবার অর্ডার করুন। অর্থাৎ, আপনি যা পছন্দ করবেন, তা আপনার সঙ্গী খাবে, আর সঙ্গী যা পছন্দ করবে, তা আপনি খাবেন। এতে খাবারের টেবিলে সারপ্রাইজ আর হাসির রোল উঠবে!

মধ্যরাতের পপকর্ন এবং ওটিটি স্ক্রিন ডেট

সাপ্তাহিক ছুটির দিনের আগের মাঝরাতে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখন সোফায় চাদর গায়ে দিয়ে বসুন স্ক্রিনের সামনে। কোথাও যাওয়ার দরকার নেই, ঘরের লাইট বন্ধ করে ল্যাপটপ বা টিভির সামনে বসে পড়ুন। সঙ্গে রাখুন এক বড় বাটি পপকর্ন বা আইসক্রিম। কোনো হরর সিনেমা বা থ্রিলার সিরিজ দেখতে পারেন। ভুতুড়ে দৃশ্যে কে বেশি ভয় পেয়ে কাকে জড়িয়ে ধরছে, তা নিয়ে পরদিন সকালে একে অপরকে ক্ষ্যাপাতে পারবেন!

বিকেলের আইসক্রিম ডেট

তপ্ত কোনো দুপুরে বা মিষ্টি বিকেলে, যখন মনটা একটু ঠান্ডা কিছু চায়, সেই সময় কোনো আইসক্রিম পারলারে চলে যান। অথবা রাস্তার ধারের ভ্যান থেকেই কিনে নিন কাঠি বা কোন আইসক্রিম। এরপর হাঁটতে হাঁটতে আইসক্রিম খাওয়া শুরু করুন। আইসক্রিম গলে হাত দিয়ে পড়ার আগেই কে শেষ করতে পারে, তা নিয়ে একটা প্রতিযোগিতা হয়ে যাক! আর হ্যাঁ, একে অপরের গাল বা নাকে আলতো করে আইসক্রিম মাখিয়ে দেওয়ার মিষ্টি দুষ্টুমি তো বোনাস।

তপ্ত কোনো দুপুরে বা মিষ্টি বিকেলে কোনো আইসক্রিম পারলারে চলে যান। কিনে নিন কাঠি আইসক্রিম। ছবি: পেক্সেলস
তপ্ত কোনো দুপুরে বা মিষ্টি বিকেলে কোনো আইসক্রিম পারলারে চলে যান। কিনে নিন কাঠি আইসক্রিম। ছবি: পেক্সেলস
লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...