বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কম পরিচর্যায় শীতে পা মসৃণ ও সুন্দর রাখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
কম পরিচর্যায় শীতে পা মসৃণ ও সুন্দর রাখবেন যেভাবে

গোসলের শেষ দুই মিনিট সময় রাখুন

আলাদা করে গরম পানিতে পা ভিজিয়ে রাখার সময় না থাকলে গোসলের সময়টুকুই কাজে লাগান। গোসলের একেবারে শেষ দিকে হালকা গরম পানি দিয়ে পা ভালোভাবে ধুয়ে নিন। একটি পিউমিস স্টোন বা ঝামা পাথর বাথরুমেই রাখুন। সপ্তাহে দুই থেকে তিন দিন গোসলের সময় ভেজা পায়ের গোড়ালি হালকাভাবে ঘষে মৃত কোষ তুলে ফেলুন। এতে আলাদা সময় লাগবে না।

গোসলের পর ভেজা পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন

শীতে পা ফাটার প্রধান কারণ হলো আর্দ্রতার অভাব। গোসল বা অজু করার পর পা মুছে দ্রুত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বক সামান্য ভেজা থাকা অবস্থায় ক্রিম বা লোশন লাগালে তা ত্বকের ভেতরে আর্দ্রতা আটকে রাখতে বেশি কার্যকর হয়। হাতের কাছে ভারী কোনো ফুট ক্রিম, পেট্রোলিয়াম জেলি অথবা নারকেল তেল রাখতে পারেন। পায়ে ব্যবহারের জন্য এগুলোই যথেষ্ট।

রাতে মোজা পরে ঘুমান

সারা দিন সময় না পেলে রাতে ঘুমের সময়টুকু পায়ের যত্নে ব্যবহার করুন। ঘুমানোর ঠিক আগে পা ধুয়ে পুরু করে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন ও গোলাপজলের মিশ্রণ পায়ে মেখে নিন। এরপর এক জোড়া পরিষ্কার সুতির মোজা পরে ঘুমিয়ে পড়ুন। সারা রাত মোজা পরে থাকার ফলে পায়ের ত্বক আর্দ্রতা শোষণের পর্যাপ্ত সময় পায়। সকালে উঠে দেখবেন পা একদম নরম ও মসৃণ হয়ে গেছে।

সারা দিন সময় না পেলে রাতের ঘুমের সময়টুকু পায়ের যত্নে ব্যবহার করুন। ছবি: পেক্সেলস
সারা দিন সময় না পেলে রাতের ঘুমের সময়টুকু পায়ের যত্নে ব্যবহার করুন। ছবি: পেক্সেলস
লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...