বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রীযশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ
বিজ্ঞাপন

বিমান থেকে বিমানবন্দর, সেরা খাবারের খেতাব পেল কারা

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ এএম
বিমান থেকে বিমানবন্দর, সেরা খাবারের খেতাব পেল কারা

সেরা কুলিনারি এয়ারলাইন: ভিয়েতনাম এয়ারলাইনস

এবারের আসরে বড় চমক দেখিয়ে ‘ওয়ার্ল্ডস বেস্ট কুলিনারি এয়ারলাইন ২০২৬’ খেতাব জিতেছে ভিয়েতনাম এয়ারলাইনস। প্রথম কোনো এশীয় বিমান সংস্থা হিসেবে তারা এই বিরল গৌরব অর্জন করে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস ও ক্যাথে প্যাসিফিকের মতো বাঘা বাঘা বিমান সংস্থাকে পেছনে ফেলে তারা এই শীর্ষ স্থান দখল করে। ভিয়েতনামের সমৃদ্ধ সংস্কৃতি ও রন্ধনশৈলীকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে তাদের ইন-ফ্লাইট মেনুগুলো বেশ যত্ন নিয়ে সাজানো হয়। ঋতু ও রুটভেদে মেনুতে পরিবর্তন আনা হয়, যাতে প্রতিটি ফ্লাইটেই যাত্রীরা ভিন্ন স্বাদের অভিজ্ঞতা পান। ইকোনমি ক্লাসে সকালের নাশতায় থাকে তাদের সিগনেচার ক্রিসপি ক্রোসাঁ আর দুপুরের বা রাতের খাবারে দেওয়া হয় ভাত কিংবা পাস্তার সঙ্গে সুস্বাদু সস, পাউরুটি ও ডেজার্ট। অন্যদিকে বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য রয়েছে আন্তর্জাতিক বৈচিত্র্য। যেমন দক্ষিণ কোরিয়াগামী ফ্লাইটে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বিবিনবাপ, জিনসেং চিকেন স্যুপ বা জাজাংমিয়ন। ইউরোপীয় রুটে ফ্রেঞ্চ, জার্মান বা ব্রিটিশ খাবার এবং ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকার যাত্রীরা ফ্লাইটের আগেই খাবার প্রি-অর্ডার করার সুযোগ পান।

দুবাই, কাতার, হংকং কিংবা সিঙ্গাপুরের মতো শীর্ষ বিমানবন্দরগুলোকে পেছনে ফেলে হিথ্রো ওয়ার্ল্ডস বেস্ট ফর এয়ারপোর্ট ডাইনিং ২০২৬ খেতাব জিতেছে। ছবি: সংগৃহীত
দুবাই, কাতার, হংকং কিংবা সিঙ্গাপুরের মতো শীর্ষ বিমানবন্দরগুলোকে পেছনে ফেলে হিথ্রো ওয়ার্ল্ডস বেস্ট ফর এয়ারপোর্ট ডাইনিং ২০২৬ খেতাব জিতেছে। ছবি: সংগৃহীত

বিমানবন্দর খাবারে সেরা: লন্ডনের হিথরো

আকাশের পাশাপাশি মাটিতেও খাবারের মান বিচারে সেরা হয়েছে লন্ডনের হিথরো বিমানবন্দর। দুবাই, কাতার, হংকং কিংবা সিঙ্গাপুরের মতো শীর্ষস্থানীয় বিমানবন্দরগুলোকে পেছনে ফেলে হিথরো ‘ওয়ার্ল্ডস বেস্ট ফর এয়ারপোর্ট ডাইনিং ২০২৬’ খেতাব জিতেছে। হিথরোর চারটি টার্মিনালেই যাত্রীদের জন্য রয়েছে ক্যাফে থেকে শুরু করে বিশ্বমানের প্রিমিয়াম ডাইনিংয়ের ব্যবস্থা। এর মধ্যে টার্মিনাল ২-এর লে ক্যাফে লুই ভিতোঁয় মিলছে হ্যাজেলনাট গানাশ ও প্রালিনের তৈরি দারুণ সব ডেজার্ট। আর টার্মিনাল ৫-এ বিখ্যাত শেফ গর্ডন রামজির ‘প্লেন ফুড মার্কেট’-এ পিৎজা, সুশি, নুডলস থেকে শুরু করে ব্রিটিশদের প্রিয় ‘ফিশ অ্যান্ড চিপস’ পর্যন্ত সবকিছুই পাওয়া যায়।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...