শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকারসিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরছেন ড. খন্দকার মোশাররফ হোসেনমিরসরাইয়ে পুলিশের গাড়িতে বাসের ধাক্কা, ৬ পুলিশ সদস্য আহতআইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: ড. খলিলুর রহমানরোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমারবৃষ্টিভেজা শীতের আমেজ, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপআওয়ামী লীগ আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে: মীর শাহে আলমহৃদয়কে শাস্তি দিল আইসিসিক্ষমতায় এসেই বিক্ষোভের মুখে কলম্বিয়ায় প্রেসিডেন্ট, পুলিশের সঙ্গে সংঘর্ষশেখ হাসিনার আহ্বানে কোথাও লকডাউন পালিত হয়নি: আবদুস সালাম
বিজ্ঞাপন

আসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজি

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম
আসছে শীত, প্লেটে থাকুক সব রঙের সবজি

রঙের বিভাজনে পুষ্টির সমাহার

লাল রঙ: লাল রঙের শাকসবজি ও ফলে থাকে ‘লাইকোপেন’ নামক শক্তিশালী ক্যারোটিনয়েড এবং ভিটামিন সি। লাইকোপেন আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে এবং শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। বিশেষ করে কাঁচা টমেটোর চেয়ে রান্না করা টমেটো থেকে শরীর সহজে লাইকোপেন শোষণ করতে পারে। টমেটো, স্ট্রবেরি, লাল ক্যাপসিকাম এই সবজিগুলোকে রাখতে পারেন আপনার খাবারের তালিকায়।

কমলা ও হলুদ রঙ: এই শ্রেণির খাবারে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন এবং ভিটামিন সি পাওয়া যায়। আমাদের শরীর বিটা-ক্যারোটিনকে ভিটামিন এ-তে রূপান্তর করে, যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে। গাজর, মিষ্টি আলু, পাকা পেঁপে, হলুদ ক্যাপসিকাম, লেবু রাখুন পাতে।

সবুজ রঙ: সবুজ শাকসবজি ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফোলিক এসিড, ভিটামিন কে ও লুটিন-এ সমৃদ্ধ। এর মধ্যে আছে পালং শাক, ব্রকলি, অ্যাভোকাডো। ব্রকলি ও পালং শাকের মতো পাতাজাতীয় সবজিতে ‘গ্লুকোসিনোলেটস’ নামক উপাদান থাকে, যা কোষের সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমায়।

লাইফস্টাইল থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...