বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ৪টি ইয়াবাসহ আটক দুই যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম
আলমডাঙ্গায় ৪টি ইয়াবাসহ আটক দুই যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটকের পর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি সংক্ষিপ্ত বিচার আদালত (সামারি ট্রায়াল কোর্ট) তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মারফত ইসলামের ছেলে আকরাম হোসেন (২৮) এবং একই গ্রামের বজলুর রহমানের ছেলে শিমুল হাসান (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমানের নেতৃত্বে একটি দল ফরিদপুর গ্রামে অভিযান চালায়। সেখানে জনৈক সেলিমের ইটভাটার সামনের সড়কে সন্দেহভাজন হিসেবে আকরাম ও শিমুলকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে হেফাজতে রাখা ৪ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করেন পুলিশ সদস্যরা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় একটি প্রসিকিউশন (মামলা নম্বর ১৫৪, তারিখ ৭ নভেম্বর ২০২৬) দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে আসামিদের এ সাজা কার্যকর করা হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...