বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা শহরে ইয়াবা ও নগদ টাকাসহ নারীসহ চারজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ এএম

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ স্মৃতি খাতুন নামে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। অভিযানে তাদের হেফাজত থেকে ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি দল গোরস্থান পাড়ার সেলিনার গলি এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকার মমতাজ বেগমের বাড়ির সামনের কাঁচা-পাকা রাস্তায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের ৪০ পিস ইয়াবা এবং মাদক কারবারের নগদ ৪১ হাজার ৭০০ টাকা উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা গোরস্থান পাড়ার মো. শীতল হোসেনের স্ত্রী মোছা. স্মৃতি খাতুন (১৯) ও মুনসুর আলীর ছেলে মো. শীতল হোসেন (২১)। অন্য দুজন হলেন চুয়াডাঙ্গা মালোপাড়ার গোলাপ হোসেনের ছেলে মো. আকাশ আহমেদ (২৩) এবং একই পাড়ার শংকর হালদারের ছেলে প্রতীক হালদার (২০)।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, গত ০৭ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিটের দিকে পরিচালিত ওই অভিযানে আলামতসহ আসামিদের গ্রেফতার করা হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...