বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

উৎসবমুখর পরিবেশে মেহেরপুর সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে মেহেরপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকেই নবীন শিক্ষার্থীদের পদচারণায় কলেজ ক্যাম্পাস মুখর হয়ে ওঠে। রঙিন ব্যানার আর ফুলের সাজসজ্জায় নবীন-প্রবীণদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবের আমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন। নবীনদের উদ্দেশে তিনি বলেন, “একবার ভালো ফলাফল করে থেমে থাকলে চলবে না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য নিয়মিত ক্লাসে উপস্থিতির পাশাপাশি নতুন নতুন বিষয় শেখা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম নজরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আতাউর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক ও কলেজের শিক্ষক পরিষদের সভাপতি মো. কাউসার আলী।

আলোচনা সভায় অতিথিরা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তাঁরা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল নবীনদের ফুলেল শুভেচ্ছা জানানো। জ্যেষ্ঠ শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে নবাগতদের বরণ করে নিলে পুরো চত্বরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...