বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজনের কাছ থেকে ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মিলবাজার থেকে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বড়বোয়ালিয়া মিলবাজার এলাকায় অভিযান চালান এসআই শীতল বিশ্বাস। সেখান থেকে মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর (রুয়েরকান্দি) গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে নয়ন (২০) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা পুলপাড়ার জিয়ারুল ইসলামের ছেলে সোহাগ আলীকে (১৮) গ্রেপ্তার করা হয়।

আটকের পর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা বড় হাটবোয়ালিয়া এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মোড়ভাঙ্গা থেকে অনলাইন জুয়াড়ি আটক

একই রাতে উপজেলার মোড়ভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানা নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে। গত ৭ অক্টোবর আলমডাঙ্গা থানায় হওয়া একটি অনলাইন জুয়া মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা মেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়ার পেছনে ছুটে মাসুদ নিজের সহায়-সম্বল শেষ করে ফেলেছেন। জুয়ার টাকার জন্য তিনি প্রায়ই নিজের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। তাকে গ্রেপ্তারের পর পরিবারটিতে স্বস্তি নেমে এসেছে।

নেশাগ্রস্ত অবস্থায় আটক, ডোপ টেস্টে ইয়াবা শনাক্ত

এদিকে শনিবার রাতে হাটবোয়ালিয়া বাজারের বিএনপি কার্যালয়ের সামনে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও অস্বাভাবিক আচরণ করছিলেন লিপন বিশ্বাস (৪৪) নামের এক ব্যক্তি। তিনি হাটবোয়ালিয়া গ্রামের তাহের বিশ্বাসের ছেলে। স্থানীয় লোকজন তাকে আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় তার শরীরে ইয়াবা সেবনের সত্যতা মিলেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তাৎক্ষণিক বিচারের লক্ষ্যে লিপন বিশ্বাসকে সামারি ট্রায়ালে আদালতে হাজির করা হয়। এ ছাড়া বাকি আসামিদেরও নিজ নিজ মামলায় আদালতে পাঠিয়েছে আলমডাঙ্গা থানা-পুলিশ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...