বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকচাপায় চুয়াডাঙ্গার ছাত্রদল নেতা নিহত, আহত বান্ধবী

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ এএম

ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের চাপায় আমিনুর রহমান সৌরভ নামের চুয়াডাঙ্গার এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সৌরভের সঙ্গে থাকা তাঁর বান্ধবী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌরসভার সিনেমা হলপাড়া এলাকার বাসিন্দা আসলাম হোসেনের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আহত তরুণীর নাম রিয়া খাতুন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্থানীয়দের কারও কারও ভাষ্যমতে তাঁর নাম স্বপনা।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে সৌরভ তাঁর ওই বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ শহরের দিকে ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে হলিধানী বাজার এলাকায় পৌঁছালে সড়কের একটি স্পিডব্রেকারে এসে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে তারা দুজনই ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে যান।

ঠিক ওই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সৌরভের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...