বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ ককটেল সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ স্লোগান লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে স্থানীয়দের নজরে আসার পর সেগুলো উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোভীপুর উত্তরপাড়ার তিন ব্যক্তির বাড়ির পাশে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে মোজাহার হোসেনের ছেলে খোকন, আবুল কাশেমের ছেলে রুহুল আমীন এবং আয়োব নবীর ছেলে মিজানুর রহমানের বাড়ির পাশে একটি করে বস্তু ছিল। ভোরে এগুলো দেখতে পেয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাল টেপ মোড়ানো ওই বস্তুগুলোর পাশেই সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তু তিনটি ও চিরকুটটি জব্দ করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, তাদের শনাক্ত করে আটকের জন্য কাজ করছে পুলিশ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...