দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ সম্পাদকের প্রধান সহযোগী তারিকুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে মো. তারিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চিৎলা কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানার একটি দল।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তারিকুল ইসলাম দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর প্রধান সহযোগী। তিনি চিৎলা গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে।
দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী), ২০২৫-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৪ ধারায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি তারিকুল ইসলাম। মামলাটির নম্বর ৮, যার তারিখ ৬ জুন ২০২৬।
পুলিশ আরও জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবারই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন

