বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক চালক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্ক সংলগ্ন সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার ভোরের দিকে কয়েকজন কৃষক কৃষিকাজে যাওয়ার সময় সড়কের পাশের একটি খাদে মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের অদূরেই একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে প্রত্যক্ষদর্শীরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানান।

ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে রাসেলের পিতা ইলিয়াস হোসেন বলেন, "আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল রাত ৮ টার দিকে সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তার পর আর বাড়ি ফেরেনি। সারারাত তার নম্বরে ফোন দেওয়া হয়েছে কিন্তু ফোন রিসিভ করেনি। পরে আজ ভোরে খবর পেলাম সে এক্সিডেন্ট করেছে। এসে দেখি আমার ছেলে মারা গেছে।"

দুর্ঘটনার বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সন্তোষপুর পার্কের নিকট সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছের সাথে ধাক্কা লেগেই ঘটনাস্থলে রাসেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...