বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

জীবননগরে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের কোনো এক সময়ে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসা পাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে স্থানীয় কৃষকেরা মাঠে কৃষিকাজে যাওয়ার পথে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের পার্কসংলগ্ন খাদে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পাশেই দুমড়েমুচড়ে পড়ে ছিল একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুর গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাবা ইলিয়াস হোসেন। তিনি বলেন, "আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল রাত ৮ টার দিকে সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তার পর আর বাড়ি ফেরেনি। সারারাত তার নম্বরে ফোন দেওয়া হয়েছে কিন্তু ফোন রিসিভ করেনি। পরে আজ ভোরে খবর পেলাম সে এক্সিডেন্ট করেছে। এসে দেখি আমার ছেলে মারা গেছে।"

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, সন্তোষপুর পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগেই ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...