মাদক মামলায় চুয়াডাঙ্গায় বকুল নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় বকুল হোসেন (৫১) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরবেলায় চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ দেন।
দণ্ড পাওয়া বকুল হোসেন চুয়াডাঙ্গা শহরতলির দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার বাসিন্দা মৃত কুদরত আলীর ছেলে।
আদালতের বরাত দিয়ে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলাটির সব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আসামি বকুল হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন

