বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে দুজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলায় দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং অপরজনকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সদর উপজেলার শান্তিপাড়ার মৃত আব্দুল গাফফার মণ্ডলের ছেলে মো. রতন (৪০) এবং দোলোদিয়া দক্ষিণপাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে মো. মারুফ (২৯)।

অভিযান চলাকালে রতনের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে মাদক সেবনের দায়ে আটক হন মারুফ। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় রতনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মারুফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড দেন আদালত।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে সাজার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. রফিকুল ইসলাম।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...