দাঁড়ে হাপানিয়ায় চিৎলা ইউনিয়ন বিএনপির পথসভা: তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দাঁড়ে হাপানিয়া গ্রামে চিৎলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব।
চিৎলা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হুমায়ুন কবির চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক ভিত্তিকে মজবুত করা এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন বক্তারা।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন যুবদলের সভাপতি আক্কাস আলী, জেলা যুবদল নেতা জহুরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন ও প্রচার সম্পাদক ডালিম হোসেন।
এতে আরও অংশ নেন বিএনপি নেতা জিয়াউর রহমান, মেহেদী হাসান, ইসরাইল হোসেন, জাকির হোসেন, লুৎফর রহমান ও লিটন হোসেন। এছাড়া যুবদল নেতা শামিম রেজা, আসাদুল ইসলাম, জিনারুল ইসলাম, সজীব হোসেন, ইজাজুল হক, মিজানুর রহমান এবং চিৎলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

