বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান: রুইথনপুরে বিএনপির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ এএম
জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান: রুইথনপুরে বিএনপির মতবিনিময়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত আটটায় আয়োজিত এই সভায় দলের তৃণমূল পর্যায়ের কার্যক্রম গতিশীল করা ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

চিৎলা ইউনিয়ন বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক আনিস মালিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান মাবুদ।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব হাসান মাবুদ বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনাসহ জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য। দলের উন্নয়নমুখী এবং ইতিবাচক রাজনৈতিক কর্মসূচিগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদ দেন তিনি। সেই সঙ্গে ব্যক্তিস্বার্থ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এবং স্থানীয় সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্টু বিশ্বাস, সহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজদার হোসেন ও আব্দুল আলিম। এছাড়া বিএনপি নেতা ইনছান আলী, যুবদল নেতা তারিকুল ইসলাম, অহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাহাবুল হোসেন, হুছাইন মিয়া, আব্দুল আলিম এবং ছাত্রদল নেতা রাজিব হোসেন, সামাদ হোসেন, সফিউল ইসলাম ও রানা মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...