বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

ঝিনাইদহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তীব্র জনবল সংকট: এক-তৃতীয়াংশ পদই শূন্য

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ঝিনাইদহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তীব্র জনবল সংকট: এক-তৃতীয়াংশ পদই শূন্য

কৃষি উৎপাদন বাড়ানো, আধুনিক প্রযুক্তির বিস্তার এবং কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার মূল দায়িত্ব যাদের কাঁধে, সেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিজেই এখন তীব্র জনবল সংকটে ধুঁকছে। ঝিনাইদহ জেলা উপ-পরিচালকের কার্যালয়সহ ছয়টি উপজেলা কৃষি অফিসের মোট অনুমোদিত পদের প্রায় ৩০ শতাংশই বর্তমানে খালি পড়ে রয়েছে। এতে দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ সেবা ব্যাহত হচ্ছে।

দপ্তরের জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, জেলায় অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে বর্তমানে দায়িত্ব পালন করছেন ২৩২ জন কর্মকর্তা-কর্মচারী। ফলে জেলাজুড়ে গুরুত্বপূর্ণ ১০০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য অবস্থায় রয়েছে।

মাঠপর্যায়ে সেবা দেওয়ার লোক নেই

সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে কৃষকদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা উপসহকারী কৃষি কর্মকর্তাদের পদে। জেলায় এ পদের মোট সংখ্যা ২০৭টি হলেও কর্মরত আছেন মাত্র ১৩৬ জন। ফলে গুরুত্বপূর্ণ ৭১টি পদেই কোনো কর্মকর্তা নেই।

উপজেলাগুলোর মধ্যে ঝিনাইদহ সদরে সর্বোচ্চ ২০টি পদ খালি রয়েছে। এছাড়া শৈলকুপায় ১৯টি, কালীগঞ্জে ১৪টি, মহেশপুরে ৯টি, হরিণাকুণ্ডুতে ৮টি এবং কোটচাঁদপুরে একটি পদ শূন্য অবস্থায় পড়ে আছে। মাঠপর্যায়ের এত বিপুল পদ ফাঁকা থাকায় সঠিক সময়ে রোগবালাই দমন ও আধুনিক চাষাবাদের পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা।

কর্মকর্তা পর্যায়েও বড় ঘাটতি

মাঠকর্মীদের পাশাপাশি তদারকি কর্মকর্তাদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি অনুমোদিত পদের মধ্যে কাজ করছেন মাত্র ৫ জন, বাকি ৭টি পদই ফাঁকা। এর মধ্যে সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলায় একটি করে কর্মকর্তার পদ খালি রয়েছে।

অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে সদরের একটি পদ খালি। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে দুটি শূন্য রয়েছে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায়। এছাড়া জেলা উপ-পরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও ক্যাশিয়ারের মতো গুরুত্বপূর্ণ পদও খালি পড়ে আছে।

দাপ্তরিক ও কারিগরি পদেও অচলাবস্থা

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৯ জন। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একজন করে মোট ৫টি পদ শূন্য। উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে কোটচাঁদপুরের পদটি খালি।

যন্ত্রপাতি মেরামতের দায়িত্বে থাকা স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে আছেন মাত্র দুজন। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে এ পদগুলো ফাঁকা। চতুর্থ শ্রেণির কর্মচারীদের ভেতরেও একই টানাপোড়েন চলছে; পেশকার মেকানিকের ছয়টিতে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে।

বিদ্যমান এই পরিস্থিতির বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আনিসুজ্জামান খান জানান, নানা সীমাবদ্ধতা ও জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন তারা। সীমিত কর্মী নিয়েই মাঠের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের আধুনিক প্রযুক্তি ও পরামর্শ দেওয়ার চেষ্টা চলছে। শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ সম্পন্ন হলে কৃষিসেবার পরিধি আরও বাড়ানো এবং কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...