বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আলমডাঙ্গা থেকে নিখোঁজ গৃহবধূ পাবনায় যুবকের বাড়ি থেকে উদ্ধার, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ পিএম
আলমডাঙ্গা থেকে নিখোঁজ গৃহবধূ পাবনায় যুবকের বাড়ি থেকে উদ্ধার, এলাকায় তোলপাড়

আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের দুই সন্তানের জননী এক গৃহবধূকে নিখোঁজের কয়েক দিন পর পাবনার আটঘরিয়া থেকে শাঁখা ও সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনতা। আটঘরিয়া উপজেলার ইসলামপুর এলাকা থেকে সংশ্লিষ্ট এক হিন্দু যুবকসহ তাঁকে আটকের পর থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নের খোরদ গ্রামের মাহাতাব মালিথার ছেলে ব্যবসায়ী শিলুর (৪০) সঙ্গে ছোট গাংনী গ্রামের বদরুদ্দিনের মেয়ে মোছা. আয়েশা খাতুনের (৩০) প্রায় ১৬ বছর আগে বিয়ে হয়। তাঁদের সংসারে ১২ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রয়েছে। ছেলেটি যশোরের একটি মাদরাসায় থেকে পড়াশোনা করে।

স্বজনদের দাবি, গত ১০ নভেম্বর সকাল ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে গায়ের স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান আয়েশা। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন সম্ভাব্য স্থানে তাঁর খোঁজ করতে থাকেন। একপর্যায়ে গত শুক্রবার পাবনার আটঘরিয়া উপজেলার ইসলামপুর গ্রামে তাঁর সন্ধান মেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর গ্রামের বাসিন্দা শুক্লা চৌকিদারের ছেলে পার্থের সঙ্গে তাঁর বাড়িতে অবস্থান করছিলেন আয়েশা। সেখানে তাঁকে হাতে শাঁখা ও কপালে সিঁদুর দেওয়া অবস্থায় দেখে স্থানীয় লোকজন দুজনকে আটক করেন। পরে তাঁদের আটঘরিয়া থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।

আয়েশার স্বামী শিলু অভিযোগ করে বলেন, পার্থ নামের ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর অনেক দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে তাঁদের সংসারে প্রায়ই কলহ ও অশান্তি লেগেই থাকত। গত ১০ নভেম্বর কথা-কাটাকাটির একপর্যায়ে কাউকে কিছু না জানিয়ে আয়েশা বাড়ি ছেড়ে চলে যান।

তবে নির্যাতনের অভিযোগ তুলে আয়েশা দাবি করেছেন, স্বামী তাঁকে মারধর ও শারীরিক নির্যাতন করতেন। মূলত সেই ক্ষোভ ও অভিমানেই তিনি বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন।

খবর পেয়ে আয়েশার স্বামী ও বাবার বাড়ির লোকজন পাবনার আটঘরিয়া থানায় পৌঁছান। সেখান থেকে পুলিশের হেফাজত থেকে আয়েশাকে নিজেদের জিম্মায় নিয়ে আসেন তাঁরা। বর্তমানে তিনি আলমডাঙ্গার ছোট গাংনী গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন। এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর খোরদ ও ছোট গাংনীসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...