বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

আলমডাঙ্গার জগন্নাথপুর ব্রিজে মাদকসহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার শ্রীরামপুর গাংপাড়ার বাবুল আক্তারের ছেলে সোহাগ রানা (২৪) এবং জগন্নাথপুর মসজিদপাড়ার ছয়ফল আলীর ছেলে সুজন আলী (২৩)।

আলমডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী টহলে ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। তল্লাশিকালে সোহাগ রানার হেফাজত থেকে ২ গ্রাম গাঁজা এবং সুজন আলীর কাছ থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক সামারি ট্রায়াল প্রসিকিউশন (নম্বর ১৫৮ ও ১৫৯) দাখিল করা হয়েছে। পরবর্তী সময়ে বেলা সাড়ে ১২টার দিকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...