বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

মেহেরপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ এএম
মেহেরপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বজনদের বিক্ষোভ

মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খালেদা খাতুন নামের ওই রোগীর মৃত্যু হয়। তিনি মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার বাসিন্দা রিপন আলীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় খালেদা খাতুনের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হতে থাকে। বিষয়টি দেখে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের দ্রুত চিকিৎসার জন্য বারবার অনুরোধ জানানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো চিকিৎসক বা নার্স রোগীকে দেখতে আসেননি। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পেয়েই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।

খালেদা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন নিহতের স্বজনরা। তারা হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং পুরো এলাকা ঘেরাও করে রাখেন। একপর্যায়ে সেখানে উপস্থিত চিকিৎসক ও নার্সদের কাছে ঘটনার কারণ জানতে চান স্বজনরা, যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও বাগ্‌বিতণ্ডা বেধে যায়। এতে পুরো হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এদিকে রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে জানতে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। স্বজনরা অবহেলার স্পষ্ট অভিযোগ তুললেও ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্টদের মতে, দায়িত্বে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা জানতে একটি নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...