বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

মেহেরপুরে উন্নয়ন প্রকল্প যথাসময়ে শেষ ও সেবার মান বাড়ানোর নির্দেশ ডিসির

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম

মেহেরপুর জেলায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্দিষ্ট মেয়াদের মধ্যে শেষ করা এবং সরকারি সেবার মান বাড়িয়ে তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের ঢিলেমি বা শৈথিল্য মেনে নেওয়া হবে না বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। এ সময় জেলার সার্বিক উন্নয়ন গতিশীল করতে বিভিন্ন দফতরের মধ্যকার পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সামগ্রিক উন্নয়ন কোনো একটি নির্দিষ্ট দফতরের পক্ষে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য সব সরকারি দফতরকে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও পূর্ণ দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান যাতে বজায় থাকে, সেজন্য নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজ বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা অযথা দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে দেন।

সরকারি সেবার বিষয়ে শিল্পী রানী রায় বলেন, সরকারি দফতরগুলোর মূল লক্ষ্যই হতে হবে জনগণের কল্যাণ সাধন। সাধারণ মানুষ সেবা নিতে এসে যেন কোনো ধরনের হয়রানি বা দুর্ভোগের শিকার না হন, সেদিকে কড়া নজর রাখতে হবে। মানুষের প্রত্যাশা পূরণে সেবার পরিধি বাড়াতে হবে এবং প্রত্যন্ত এলাকার বাসিন্দারাও যাতে উন্নয়নের সুফল পান, তা নিশ্চিত করতে হবে। এজন্য প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় জেলার অবকাঠামো উন্নয়ন, চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারি দফতরগুলোর মধ্যে সেতুবন্ধ রচনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এম. সালাউদ্দীন মনজু, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহা. আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুপাইন দেব, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক নাসিমা খাতুন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপপরিচালক আব্দুল আলিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কামাল মেহেদী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, পরিসংখ্যান কর্মকর্তা বছির আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা এরশাদ আলী এবং বন বিভাগের কর্মকর্তা এইচ. টি. হামিম হায়দারসহ বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...