বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের সাড়ে ৩ ঘণ্টার অভিযান, মিলল নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক১৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার পরিচালিত এই অভিযানে হাসপাতালটির প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের তথ্যপ্রমাণ মিলেছে।

দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের একটি দল রোববার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তল্লাশি শুরু করে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা শিশির কুমার সানা উপস্থিত ছিলেন।

অর্থ আত্মসাৎ ও দায়িত্বে অনিয়মের প্রমাণ

দুদক সূত্রে জানা গেছে, ডা. আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎসহ একাধিক অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব তথ্যের ওপর ভিত্তি করে দুদকের প্রধান কার্যালয় থেকে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের তদন্তে নামে সংস্থাটি।

তদন্তকালে দুদক সদস্যরা দেখতে পান, হাসপাতালে আব্দুল আজিজ নামের একজন হিসাবরক্ষক নিয়োজিত থাকলেও তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তার বদলে পরিসংখ্যানবিদকে দিয়ে হিসাবের সব কাজ করানো হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর হিসাবরক্ষক আব্দুল আজিজের কাছ থেকে একটি লিখিত বিবৃতি গ্রহণ করে দুদক। এছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে ভুয়া বিল বানিয়ে প্রায় ৩০ হাজার টাকা লোপাটের প্রমাণও পাওয়া গেছে।

রোগীদের খাবার ও ওষুধ বিতরণ পর্যবেক্ষণ

হাসপাতালের ভর্তি রোগীরা সরকার নির্ধারিত ওষুধ ঠিকমতো পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হয় এবং রোগীদের সাথে সরাসরি কথা বলেন দুদক কর্মকর্তারা। এছাড়া রোগীদের খাবারের মান তদারকি করতে গিয়ে দেখা যায়, রোববার দুপুরে খাদ্যতালিকায় রুই মাছ থাকার কথা থাকলেও অন্য মাছ পরিবেশন করা হয়েছিল।

দায়িত্ববঞ্চিত হিসাবরক্ষক আব্দুল আজিজ বলেন, ২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জ হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে যোগদান করি। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব বুঝে দেননি। তার কাজটি পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে করান।

অভিযান সম্পর্কে দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ জানান, দুদকের প্রধান কার্যালয়ের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছি। হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছি। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এসব রেকর্ড পর্যালোচনা করে প্রধান কার্যালয়ে দাখিল করব। তিনি আরও নিশ্চিত করেন, অনুসন্ধানে বেশ কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...