বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় গাঁজাসহ রমজান আটক, এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
চুয়াডাঙ্গায় গাঁজাসহ রমজান আটক, এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ রমজান আলী (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রমজান আলী সদর উপজেলার কুশাডাঙ্গা গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে।

জানা গেছে, সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে রমজান আলীকে আটক করা হয় এবং পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা।

আটকের পরপরই সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ দোষ স্বীকারের ভিত্তিতে রমজান আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান ও শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...