বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

আলমডাঙ্গার ফুলবগাদী সরকারি প্রাথমিকে নতুন কমিটির সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
আলমডাঙ্গার ফুলবগাদী সরকারি প্রাথমিকে নতুন কমিটির সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়ন সভা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আলামিন হক মাস্টারসহ অন্য সদস্যদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, অতিথিদের ব্যাজ পরিয়ে বরণ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ আয়োজনের সূচনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘দেশ, জাতি ও রাষ্ট্র গঠনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন অত্যন্ত জরুরি। প্রাথমিক শিক্ষা হলো লেখাপড়ার প্রথম ভিত্তি। ভিত্তিটিকে মজবুত করার জন্য প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে যা যা করণীয়, আমি তাই করব। এই গ্রাম আমার জন্মভূমি এবং আমি এই বিদ্যালয়েই লেখাপড়া করেছি।’ প্রাথমিক শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের নিয়মিত স্কুল পরিদর্শনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ অগ্রণী ভূমিকা রাখবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. জি. মুবিনের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মো. আলামিন হক মাস্টার। তিনি বলেন, ‘বিদ্যালয়ের সার্বিক ও পড়াশোনার মান উন্নয়নে আমি আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। বিদ্যালয়টিকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমি সর্বাত্মক কাজ করব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফুলবগাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. হাফিজুর রহমান। তিনি বলেন, গ্রামটিতে এই একটিমাত্র প্রাথমিক বিদ্যালয় থাকায় দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে প্রতিষ্ঠানের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আরও বক্তব্য দেন ফুলবগাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নতুন কমিটির শিক্ষক প্রতিনিধি মো. ইব্রাহিম হোসেন। এর আগে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্রধান শিক্ষক এম. জি. মুবিন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রমজান আলী, মো. আনোয়ার হোসেন, শ্রী নির্মল কুমার, হাজী মো. ফারুক হোসেন, মো. ফারুক হোসেন, মো. হাসেম আলী ভাষা, মো. বাদশা, মো. তাহাজউদ্দীন তানু, মো. হারুন অর রশিদ, মো. কুতুবুল আহসান, মো. মিজানুর রহমান, মো. ইসরাইল হোসেন, মো. ওহিদুল, মো. সামোদ আলী, মো. মনিন, মো. মাগ্রিবুল হক, মো. ইউনুচ আলী, মো. আকরুল হোসেন, মো. আবুছদ্দীন, মো. আশরাফুল হক বিপ্লব মেম্বার, মো. ইউনুচ আলী মণ্ডল, মোছা. বৃষ্টি খাতুন, মোছা. পলি খাতুন, আব্দুস সালাম ও মোছা. রজিনা খাতুন।

উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সদস্য সহকারী শিক্ষক মোছা. রহিমা খাতুন, মোছা. আল্পনা খাতুন, মো. আশরাফুল ইসলাম ও অফিস সহায়ক মো. এনামুল হক। এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক এবং প্রতিষ্ঠানের প্রায় ২২০ জন শিক্ষার্থীর সঙ্গে বিদায়ী ২৪ জন শিক্ষার্থী এতে যোগ দেয়। দুপুর ১২টা থেকে শুরু হয়ে আনন্দঘন পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলা এ আয়োজন সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...