বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

মেহেরপুরে স্ত্রী তাহমিনা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
মেহেরপুরে স্ত্রী তাহমিনা হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের মুজিবনগরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। তবে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় মামলার অপর আসামি আনোয়ারা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর রিফিউজি পাড়ার বাসিন্দা দরুদ আলীর ছেলে।

ঘটনার নেপথ্য ও দাম্পত্য কলহ

আদালত সূত্রে জানা যায়, আগের চারটি বিয়ের তথ্য গোপন রেখে প্রায় ২৪ বছর আগে একই উপজেলার সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন শহিদুল ইসলাম। ওই সময় যৌতুক হিসেবে নগদ দুই লাখ টাকা ও একটি গরু নেন তিনি। এই দাম্পত্য জীবনে তাঁদের তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তীতে আনোয়ারা খাতুন নামের আরেক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে তাঁকে বিয়ে করেন শহিদুল।

অভিযোগ রয়েছে, অন্য স্ত্রীদের প্ররোচনায় একপর্যায়ে তাহমিনাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং তালাক দেন শহিদুল। পরে পারিবারিক বিরোধ মিটিয়ে নেওয়ার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের সংসারে ফিরিয়ে আনেন। এর তিন দিন পরই, ১৫ মার্চ তাহমিনার ওপর চরম নির্যাতন চালানো হয়। নির্যাতন থেকে বাঁচতে তাহমিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে এনে দ্বিতীয় স্ত্রী আনোয়ারার সহায়তায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করে পরিবারটি।

মামলা ও বিচার প্রক্রিয়া

হত্যাকাণ্ডের ঘটনায় তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির প্রাথমিক তদন্ত করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার পাল। পরবর্তীতে তদন্তের দায়িত্ব হস্তান্তর করা হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহসহ প্রয়োজনীয় তদন্ত শেষ করে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ও আনোয়ারার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করে শুরু হওয়া এ বিচার প্রক্রিয়ায় আদালত মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে আদালত শহিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক টোটন। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আব্দুল মতিন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...