শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিকনিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯প্রথম দিনেই ২.৩৬ বিলিয়ন ডলার আয়: বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ ৬’‘ফুটবলের চেয়ে কারাগারেই বেশি সুখী ছিলাম’আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছেন মেসিইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনেশীতকালে যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায়সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীর নামে মামলানারায়ণগঞ্জ থেকে উদ্ধার মিঠাপানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কেশেয়ারবাজারে অভিষেকেই ১.৭৬ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল অ্যানথ্রপিক
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় বাড়িতে বসে ইয়াবা বিক্রি, দম্পতিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ এএম
আলমডাঙ্গায় বাড়িতে বসে ইয়াবা বিক্রি, দম্পতিসহ গ্রেফতার ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় বসতবাড়িতে বসে ইয়াবা কারবার চালানোর অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোবিন্দপুর মাঠপাড়ায় সোহেল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—গোবিন্দপুর মাঠপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে হাবিবুর রহমান সোহেল (৪৫), তাঁর স্ত্রী রেশমী খাতুন (২৩) এবং তাদের সহযোগী একই এলাকার আনিসুজ্জামান মালিথার ছেলে ফয়সাল মাহমুদ সম্রাট (২৩)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আগে তিনি যখন কলেজপাড়ায় বসবাস করতেন, তখন ফেনসিডিলের কারবার করতেন। পরবর্তী সময়ে ফেনসিডিলের সংকট তৈরি হওয়া এবং দাম বেড়ে যাওয়ার কারণে তিনি ইয়াবা বিক্রিতে জড়িয়ে পড়েন। এরপর গোবিন্দপুর মাঠপাড়ায় নিজের বসতবাড়ি থেকেই এই কারবার চালিয়ে আসছিলেন। মাদকসেবীরা ইয়াবা কিনতে এলে তিনি ঘরের জানালার ফাঁক দিয়ে তা সরবরাহ করতেন।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই এস এম নিয়ামুল হক, এএসআই জামির আলী ও এএসআই মোদাচ্ছের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সোহেলের বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে সোহেলের স্ত্রী রেশমী ও তাদের সহযোগী সম্রাটকে গ্রেফতারের পাশাপাশি ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারী—কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে রয়েছে এবং এ অভিযান নিয়মিত চলবে। তিনি একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...