শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কুষ্টিয়ায় ভাঙাড়ির বস্তা ঢালার সময় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীসহ আহত ২২৩ জনকে নেবে যশোর জেলা প্রশাসকের কার্যালয়চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিকের প্রাইভেটকারে দুর্বৃত্তদের হামলাআইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি চত্বরে ৯টি পাকা দোকান চালুচুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়ায় থমকে গেছে জনজীবন, মাঠের পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষকগাজীপুরে স্বাভাবিক শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিককুমিল্লায় আওয়ামী লীগের ৬৪ নেতা-কর্মীসহ আটক ২৮৮কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘ইনস্ট্রাক্টর’ পদের লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বরগোপালগঞ্জে অতিরিক্ত ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুনখাগড়াছড়িতে মাটির নিচে পাওয়া মর্টার শেলটি নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
বিজ্ঞাপন

আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি চত্বরে ৯টি পাকা দোকান চালু

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম
আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি চত্বরে ৯টি পাকা দোকান চালু

আইনজীবী ও বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি চত্বরে নতুন নির্মিত ৯টি পাকা দোকানঘর আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সমিতির বর্তমান নির্বাহী কমিটির উদ্যোগে নতুন ভবনের পূর্ব পাশে এসব দোকানঘর নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ফিতা কেটে এই দোকানঘরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ মারুফ সারোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার)। এ সময় সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আলহাজ আকসিজুল ইসলাম রতন ও অ্যাডভোকেট মোর্তাজান হোসেন তাঁদের সাথে ছিলেন।

দোকান বাড়ানোর কারণ ও প্রেক্ষাপট

সমিতি সূত্রে জানা যায়, চত্বরে আগে কাঠ ও টিন দিয়ে তৈরি ৪টি চা-সিঙাড়ার দোকান এবং কাঠের তৈরি ১টি কম্পিউটার কম্পোজের দোকান ছিল। নতুন করে আরও ৪টি কম্পিউটার কম্পোজ ও ফটোকপির ঘর তৈরি করে আগেরগুলোসহ মোট ৯টি পাকা দোকানঘরে রূপান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বিগত পাঁচ বছরে সমিতিতে প্রায় শতাধিক নতুন আইনজীবীর অন্তর্ভুক্তি হয়েছে। সদস্য বাড়লেও কম্পিউটার কম্পোজের পর্যাপ্ত দোকান না থাকায় মামলার প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করতে গিয়ে আইনজীবীদের নিয়মিত ভোগান্তিতে পড়তে হতো, আদালতে মামলা দায়েরও বিলম্বিত হতো। একই সাথে প্রাঙ্গণে ভালো খাবারের ব্যবস্থা না থাকায় দুপুরের খাবার নিয়ে আইনজীবী ও মক্কেলদের বিড়ম্বনা পোহাতে হতো। মূলত এই দুই সমস্যা সমাধানের লক্ষ্যেই পাকা দোকানঘরগুলো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।

উদ্বোধনী আয়োজনে আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট এস এন এ হাশেমী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ ও অ্যাডভোকেট আফরুজা আক্তার, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রুবিনা পারভীন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আতিয়ার রহমান-২ উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে আরও অংশ নেন সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শরিফুল ইসলাম-২, অ্যাডভোকেট ইকরামুল হক, অ্যাডভোকেট রাগিব আহসান, অ্যাডভোকেট তানভীর আহমেদ শাওন, অ্যাডভোকেট ফরজ আলী ও অ্যাডভোকেট আশিকুর রহমান রাজ, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আল মামুন এরশাদ এবং অ্যাডভোকেট মোহাম্মদ আল আমিনসহ সাধারণ আইনজীবীরা।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...