শনিবার, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পুলিশ পরিচয়ে প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনতাই, চালককে মারধরগোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহতপ্রতিযোগিতা কমিশনে ১০ পদে চাকরিমেহেরপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থকুষ্টিয়ায় ভাঙাড়ির বস্তা ঢালার সময় ককটেল বিস্ফোরণ, ব্যবসায়ীসহ আহত ২২৩ জনকে নেবে যশোর জেলা প্রশাসকের কার্যালয়চুয়াডাঙ্গায় সাংবাদিক হুসাইন মালিকের প্রাইভেটকারে দুর্বৃত্তদের হামলাআইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার্থে চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি চত্বরে ৯টি পাকা দোকান চালুচুয়াডাঙ্গায় বৈরী আবহাওয়ায় থমকে গেছে জনজীবন, মাঠের পাকা আমন নিয়ে দুশ্চিন্তায় কৃষকগাজীপুরে স্বাভাবিক শিল্পাঞ্চল, কাজে ফিরেছেন ৮০ শতাংশ কারখানার শ্রমিক
বিজ্ঞাপন

মেহেরপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক২১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
মেহেরপুর সীমান্তে ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হতে পারেনি। জিরো পয়েন্টে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর গতকাল শুক্রবার সকালে ওই চারজনকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রংমহল বিজিবি ক্যাম্প ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সীমান্তে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এই প্রতিকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে বিএসএফের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে চারজন পুরুষকে বাংলাদেশের সীমানার দিকে ঠেলে দেন। বিজিবির টহল দল দ্রুত বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশ করতে না দিয়ে আটকে দেয়। ফলে তাঁরা শূন্যরেখাতেই অবস্থান করতে বাধ্য হন।

ঘটনার বিবরণ দিয়ে রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমান জানান, গভীর রাতে সীমান্তের ওপারে ট্রাক চলাচলের শব্দ পেয়ে সতর্ক হন বিজিবি সদস্যরা। এরপর রাত দুইটার দিকে কাঁটাতারের ফটক খুলে চারজনকে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ। কিন্তু বিজিবি বাধা দিলে তারা দীর্ঘক্ষণ জিরো লাইনে দাঁড়িয়ে ছিল। পরে সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ ফটক খুলে তাঁদের ভারতে ফিরিয়ে নিয়ে যায়।

সীমান্তের স্থানীয় কৃষক জিয়ারুল মিয়া বলেন, কপির জমিতে কাজ করতে গিয়ে তিনি দেখতে পান চারজন ব্যক্তি ব্যাগ হাতে জমির এক পাশে বসে আছেন। ওই সময় বিজিবির সদস্যরা মাইক দিয়ে তাঁদের বারবার ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। একপর্যায়ে বিএসএফ কাঁটাতারের ফটক খুলে তাদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জানান, গভীর রাতের অন্ধকার ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে চারজনকে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালিয়েছিল বিএসএফ। তবে বিজিবির টহল দলের কড়া নজরদারিতে সেই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এমন তৎপরতা প্রতিহত করা হবে বলে তিনি জানান।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...