বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম
আলমডাঙ্গায় ১২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খোলদাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার খোলদাড়ী বাজারসংলগ্ন বটতলা রোড থেকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের আইয়ুব আলীর ছেলে সোনা মিয়া (২৩) এবং একই গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে মানিক হোসেন (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের তত্ত্বাবধানে খোলদাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। বটতলা রোডে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ওই দুই যুবকের হেফাজত থেকে ১২০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...