বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও আ.লীগের দুই নেতা কারাগারে

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পিএম
কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও আ.লীগের দুই নেতা কারাগারে

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর যুবলীগের এক সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোটচাঁদপুর পৌরসভার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার মৃত সিদ্দিক মালিতার ছেলে মোস্তফা মালিতা (৪০) এবং কুশনা ইউনিয়নের হরিণদিয়া স্কুলপাড়ার মৃত বদর উদ্দিন মোল্লার ছেলে মজিদুল মোল্লা ওরফে দুখে (৪৫)। এর মধ্যে মোস্তফা কোটচাঁদপুর পৌর যুবলীগের সদস্য এবং মজিদুল কুশনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে রয়েছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা-পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইনের ১৬ নম্বর মামলায় তদন্তে নাম উঠে আসায় তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের অতীত অপরাধের বিবরণ (পিসিপিআর) খতিয়ে দেখা হয়েছে। তবে অতীতে তাঁদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...