বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৩০

নিজস্ব প্রতিবেদক২২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৩০

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুরে এলাকায় আধিপত্য খাটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ২০টি বাড়িঘর ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।

সোমবার গভীর রাতে শুরু হয়ে পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত কাশিপুর গ্রামে কয়েক দফায় এ সংঘাত চলে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাদক কারবারসহ একাধিক মামলার আসামি রেজাউল ইসলাম ৫ আগস্টের পর থেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। তবে সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের পর তিনি ও তাঁর লোকজন আবারও এলাকায় ফিরতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় মখলেছ হোসেনের দলের সঙ্গে রেজাউলের লোকজনের বিরোধ তীব্র হয়ে ওঠে। সেই পুরোনো বিরোধের জের ধরেই সোমবার রাতে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, যা মঙ্গলবার দুপুর পর্যন্ত থেমে থেমে চলে।

খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, মঙ্গলবার দুপুরের পর থেকে কাশিপুরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মারামারি ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...