বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে লিপুর পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

নিজস্ব প্রতিবেদক২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম
আলমডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে লিপুর পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি এবং শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালিত হয়েছে। প্রবাসী ব্যবসায়ী ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী হাসিবুল হক লিপুর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) এ কার্যক্রম পরিচালিত হয়।

শহরের প্রাণকেন্দ্র হাইরোডের চারতলা মোড়ে ডাস্টবিন বসানোর মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করেন হাসিবুল হক লিপু। পরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয় এবং ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন করা হয়। এসব ডাস্টবিন কেনা ও স্থাপনের পুরো খরচ তিনি ব্যক্তিগত তহবিল থেকে বহন করেছেন বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।

কর্মসূচির উদ্বোধনকালে হাসিবুল হক লিপু বলেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে পরিবেশ সুন্দর রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সচেতন করাই এর মূল উদ্দেশ্য।

সম্মিলিত উদ্যোগের আহ্বান

আয়োজকরা জানান, ডেঙ্গুর প্রকোপ কমাতে শুধু একক সচেতনতা যথেষ্ট নয়, প্রয়োজন সমন্বিত প্রয়াস। বাসাবাড়ির আশপাশে যাতে কোনোভাবেই পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা, ফেলে দেওয়া পাত্র পরিষ্কার করা এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার বংশবৃদ্ধি ঠেকানো সম্ভব। একটি বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত আলমডাঙ্গা গড়তে নাগরিকদের যত্রতত্র আবর্জনা না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে লিপু সমর্থকগোষ্ঠীর নেতাকর্মী, এলাকার তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার হাবিবুল করিম চঞ্চল, খন্দকার আব্দুল কাদের, হুমায়ুন চৌধুরী, আবির আনম, আলমগীর হোসেন, আসাদুজ্জামান বাবু, মুকুল হোসেন, আবু সায়েম লিপু, মফিজুল ইসলাম, শাওন পারভেজ, মোমেনুল হক অঙ্কন ও নাসির হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...