বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত : আহত ৪

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত : আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে কাভার্ডভ্যানের ধাক্কায় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রুকাইয়াসহ চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল রোববার বেলা ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর উপজেলার চারমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ রাফি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কুষ্টিয়া থেকে খলিশাকুণ্ডির দিকে যাচ্ছিল। বেলা একটার দিকে অটোরিকশাটি চারমাইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং চালকসহ চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। ওসি শহিদুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...