বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় হেরোইনসহ আহাদ গ্রেফতার : মাদক মামলায় শান্তও গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম
আলমডাঙ্গায় হেরোইনসহ আহাদ গ্রেফতার : মাদক মামলায় শান্তও গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। একই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি শান্ত মিয়াকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর দিবাগত গভীর রাতে আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (নিঃ) এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে হারদী গাংপাড়ায় অভিযান চালান। এ সময় হারদী গাংপাড়ার রফিকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে আহাদ আলীকে গ্রেফতার করা হয়। তিনি গোবিন্দপুর মাঠপাড়ার কাদের শেখের ছেলে। পরে তাঁর কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল, একটি স্যামসাং স্মার্টফোন ও একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ আলী রাজবাড়ী জেলার বাসিন্দা কাদের শেখের ছেলে। তিনি মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মিনির ছোট মেয়ে মালাকে বিয়ে করে গোবিন্দপুর মাঠপাড়ায় বসবাস করছেন। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি শান্ত মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কামালপুর বধ্যভূমি রোড এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। গত ২৪ অক্টোবর রাতে কামালপুরে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ২৫ অক্টোবর তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে আলমডাঙ্গা থানা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব গ্রেফতার ও জব্দের ঘটনা ঘটেছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...