বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

কোটচাঁদপুরে বিশেষ অভিযানে ২ রাজনৈতিক কর্মী গ্রেফতার:

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম
কোটচাঁদপুরে বিশেষ অভিযানে ২ রাজনৈতিক কর্মী গ্রেফতার:

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন—বলুহর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ ইবাদত হোসেন (৩৫) এবং কোটচাঁদপুর পৌরসভা যুবলীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ডালিম (৪২)। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে কোটচাঁদপুর থানার গত ২১/০৯/২০২৬ খ্রিঃ তারিখের ১৬ নম্বর মামলার (জিআর নং- ১১৮/২৬) তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ​বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, প্রাথমিক যাচাইয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের কোনো পিসিপিআর (অপরাধ রেকর্ড) বিরূপ পাওয়া যায়নি।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...