বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

অন্ধ্রপ্রদেশ উপকূলে বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
অন্ধ্রপ্রদেশ উপকূলে বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব

স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্সটোবর) সকালে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকা দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় ঝড়টি আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের সতর্ক করার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে। পশ্চিমবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এ সময় সমুদ্রও উত্তাল থাকতে পারে। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলির কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির প্রভাব বেশি পড়তে পারে। শুক্রবার ও শনিবারও রাজ্যের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘা, রামনগর, কাঁথি, খেজুরি ও নন্দীগ্রামসহ উপকূলীয় এলাকাগুলোতেও সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি হুগলি ও হলদি নদীর তীরবর্তী হলদিয়া, সুতাহাটা ও মহিষাদল এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...