বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ট্যাপেন্টাডলসহ আটক যুবক

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম
ট্যাপেন্টাডলসহ আটক যুবক

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই রাতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত রোববার (২৫ অক্টোবর) রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া স্টেশনের গুদামঘরের সামনে পাকা রাস্তা থেকে লিজা (৩৩) নামের এক নারীকে গ্রেফতার করে। তিনি স্টেশনপাড়া এলাকার রুবেলের স্ত্রী। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানার ২৫ অক্টোবরের ১৭ নম্বর মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ রয়েছে। ওই মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, একই দিন রাত ১১টা ৩০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার বড়গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বড়গাংনী ইউনিয়নের উত্তর নিমতলী গ্রামে জনৈক মুকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করে। তিনি নিমতলী উত্তরপাড়া গ্রামের মৃত সামছুল হোসেন ও ফরিদা খাতুনের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরহাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় সামারী ট্রায়াল প্রসিকিউশন নম্বর ১৪০, তারিখ ২৬ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৩৬(৫) ধারায় প্রসিকিউশন করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার দুজনকে সোমবার দুপুর ১২টার দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...