বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

শৃঙ্খলা ও জনসাধারণের সঙ্গে সদাচরণের ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ এএম
শৃঙ্খলা ও জনসাধারণের সঙ্গে সদাচরণের ওপর গুরুত্বারোপ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত কর্মকর্তা ও ফোর্সের অংশগ্রহণে মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে পুলিশ সদস্যদের ব্যবহৃত কিট সামগ্রী পরিদর্শন, প্রয়োজনীয় মালামাল সরবরাহ এবং পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাকবিধি, স্বাস্থ্য সচেতনতা ও জনসাধারণের সঙ্গে সদাচরণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ফোর্স অংশগ্রহণ করেন। প্যারেডের শুরুতে অভিবাদন মঞ্চ থেকে সালামি গ্রহণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। সালামি গ্রহণ শেষে তিনি পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন। পরিদর্শনকালে কিট সামগ্রীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পুলিশ সদস্যদের প্রয়োজনীয় কিট সামগ্রী ও মালামাল সরবরাহের বিষয়ে গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। তিনি প্রাপ্যতার অগ্রাধিকার ভিত্তিতে বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে প্রয়োজনীয় মালামাল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি মালামাল সংক্রান্ত কোনো সমস্যা বা অসংগতি পরিলক্ষিত হলে তা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। সালামি গ্রহণ ও কিট পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ড্রেস রুলস অনুযায়ী নির্ধারিত ও পূর্ণাঙ্গ পোশাক পরিধান, পোশাকের যথাযথ পরিচর্যা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে নির্দেশনা দেন। পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা বজায় রাখতে স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের কর্মপরিবেশ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিয়ম-শৃঙ্খলা অনুসরণ, দায়িত্বশীলতা ও পেশাদারত্ব বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেন পুলিশ সুপার। এ ছাড়া জনসাধারণের সঙ্গে ভালো আচরণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নির্দেশনা দেন তিনি। পুলিশ জনগণের সেবায় নিয়োজিত—এ বিষয়টি বিবেচনায় রেখে সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। মাসিক কিট পরিদর্শন প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের কিট সামগ্রীর অবস্থা পর্যবেক্ষণ, প্রয়োজনীয় মালামাল সরবরাহের বিষয়ে নির্দেশনা এবং বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত মান বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...