বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

স্ট্রোকে আক্রান্ত আলোকদিয়া রোমেলা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম
স্ট্রোকে আক্রান্ত আলোকদিয়া রোমেলা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুস্থতা কামনায় দোয়া

চুয়াডাঙ্গার আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামান মাসুম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সম্প্রতি স্ট্রোক করার পর তাঁর শরীরের এক হাত ও এক পা অবশ (প্যারালাইজড) হয়ে গেছে।

প্রধান শিক্ষকের এমন আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়টির সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নেমে এসেছে। প্রিয় শিক্ষকের এই সংকটময় পরিস্থিতিতে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে সবার কাছে প্রধান শিক্ষকের রোগমুক্তির জন্য দোয়া চেয়েছে। তাদের প্রত্যাশা, সৃষ্টিকর্তার রহমত ও সকলের দোয়ায় দ্রুত সুস্থ হয়ে তিনি আগের মতো আবারও বিদ্যালয়ে ফিরে আসবেন এবং স্বাভাবিক জীবন ফিরে পাবেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...