বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন: প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ ও ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন: প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ ও ঋণের চেক বিতরণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবারের দিবসটি পালিত হয়। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং নির্বাচন কর্মকর্তা মেজর আহাম্মদ।

নিগার সিদ্দিকী কলেজের প্রভাষক খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন ও আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মহবুব আলম।

অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, ক্রীড়া সংগঠক ও ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, কথাসাহিত্যিক পিন্টুর রহমান, জীব ও বৈচিত্র্য যুব সংস্থার সাধারণ সম্পাদক আরাফাত রহমান ও মাহমুদুল হক প্রমুখ।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...