বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

অর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
অর্ণবের পর এবার চোখ রাঙাচ্ছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবের ক্ষত শুকানোর আগেই আবারও দুর্যোগের মুখে পড়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ। বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে এবার অন্ধ্র উপকূলের দিকেই ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’। তীব্র রূপ নিয়ে সোমবার রাতের মধ্যেই এটি উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এতে বিস্তর ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। রাতের মধ্যেই এটি সাধারণ ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং উপকূলের সঙ্গে এর দূরত্ব দ্রুত কমে আসছে।

উপকূল ও সমুদ্রবন্দরগুলোর দূরত্ব

সোমবার ভোর সাড়ে ৫টার তথ্য অনুযায়ী, ঝড়টির কেন্দ্র চেন্নাই থেকে ২০০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্ব এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে ২১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ছিল। এছাড়া মছিলিপত্তনম থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, কাভালি থেকে ২২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ওঙ্গোল থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব ও বিশাখাপত্তনম থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, সোমবার ভোররাত ৩টার দিকে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ওই সময়ে ঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...