বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

সীমান্তের শূন্যরেখায় ৪৫ বছর পর বাবার মরদেহ দেখে কাঁদলেন মেয়ে

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম
সীমান্তের শূন্যরেখায় ৪৫ বছর পর বাবার মরদেহ দেখে কাঁদলেন মেয়ে

মাঝে কেটে গেছে দীর্ঘ ৪৫টি বছর। জীবিত অবস্থায় বাবার স্নেহভরা মুখ আর দেখার সুযোগ হয়নি। অবশেষে মৃত্যুর পর সীমান্তের শূন্যরেখায় এসে বাবাকে শেষবারের মতো একনজর দেখার সুযোগ পেলেন মেয়ে ফেরদৌসী খাতুন। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক সহায়তায় এই আবেগঘন পরিবেশ তৈরি হয়।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর নতুন পাড়া গ্রামের বাসিন্দা মোছাঃ ফেরদৌসী খাতুন। তাঁর বাবার বাড়ি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামে। ভৌগোলিক হিসেবে দুই গ্রামের দূরত্ব খুব বেশি না হলেও আন্তর্জাতিক সীমারেখা তাঁদের মাঝে তৈরি করেছিল যোজন যোজন দূরত্ব। দীর্ঘ সময় বাবার সান্নিধ্য না পেলেও মৃত্যুর পর তাঁকে শেষ দেখা দেখার আকুল আকাঙ্ক্ষা ছিল মেয়ের। অন্যদিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যাওয়া বৃদ্ধ পিতা মনোরঞ্জন শেখেরও অন্তিম ইচ্ছা ছিল, মেয়ে যেন শেষবারের মতো তাঁর মুখটি দেখতে পারে।

উভয় পক্ষের এই আবেগ ও ইচ্ছাকে সম্মান জানাতে উদ্যোগ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে মুজিবনগর স্বাধীনতা সড়কের ১০৯ নম্বর পিলারের শূন্যরেখায় মনোরঞ্জন শেখের মরদেহ আনা হয়। সেখানে বাবার নিথর মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন মেয়ে ফেরদৌসী খাতুন। এ সময় তাঁর স্বামী ইসরাফিলসহ পরিবারের অন্য নিকটাত্মীয়রাও উপস্থিত ছিলেন।

শূন্যরেখায় এই শেষ সাক্ষাতের সময় বিজিবির নায়েব সুবেদার এনায়েত হোসেন এবং ভারতের পক্ষে বিএসএফের এএসআই নিলয় কুমারসহ দুই দেশের ১০ জন সীমান্তরক্ষী সদস্য উপস্থিত ছিলেন।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...